আলমডাঙ্গায় ছেলের বিরুদ্ধে পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ

আপলোড তারিখঃ 2018-10-10 ইং
আলমডাঙ্গায় ছেলের বিরুদ্ধে পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ ছবির ক্যাপশন:
অভিমানে পিতা মসলেমের বিষপানে আত্মহত্যা ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার কুমারীতে বাবার পেনশনের টাকা ছেলে ব্যাংক থেকে উত্তোলন করে গোপনে আত্মসাত করায় অভিমানে বিষ পানে আত্মহত্যা করেছে পিতা। বিষপানের ১১ দিন পরে নিজ বাড়িতে গতকাল মঙ্গলবার দুপুর ৩টার দিকে মৃত আফিল মÐলের ছেলে মসলেম মারা যায়। এ নিয়ে এলাকাজুড়ে মসলেমের ছেলে ঠান্ডুর বিরুদ্ধে বিভিন্ন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় স্থানীয়রা। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের ফারাজী পাড়ার মৃত আফিল মÐলের ছেলে মসলেম দীর্ঘদিন আলমডাঙ্গার কুমারী ভ্যাটেনারী কলেজে চাকুরী করে আসছিলো। দেড়বছর পূর্বে চাকুরী থেকে অবসর গ্রহন করেন। অবসরের পর পেনশন বাবদ ১৫ লাখ টাকা পায়। ইতোমধ্যে ব্যাংক থেকে প্রায় ১২ লাখ টাকা ৪ ছেলে-মেয়ের নিকট ভাগ করে দেয় মসলেম। তবে মসলেমের ছেলে ঠান্ডু গত ৩ মাস পূর্বে জাল সাক্ষর করে ব্যাংক থেকে অবশিষ্ট ৩ লাখ টাকা তুলে গায়েব করে দেয়। মসলেম ব্যাংক থেকে তার পেনশনের টাকা উত্তোলনের জন্য গেলে ব্যাংক কর্তৃপক্ষ তার এ্যাকাউন্টে কোন টাকা নেই বলে জানায়। বাড়িতে এসে মসলেম চিন্তিত হয়ে পড়লে গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানেন তার ছেলে ঠান্ডু ব্যাংক থেকে জাল সাক্ষর দিয়ে টাকা উত্তোলন করেছে। এই অপরাধমূলক কর্মকাÐের ঘটনা সইতে না পেরে মসলেম গত ২৮ শে আগষ্ট বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন মসলেমকে প্রথমে হারদী হাসপাতালে নিলে তাৎক্ষনিক কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। কিছুটা সুস্থ হবার পর বাড়িতে ফিরলেও বিষের প্রতিক্রিয়ায় গতকাল বিকাল ৩টার দিকে নিজ বাড়িতে মারা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)