চুয়াডাঙ্গার বদরগঞ্জ ও নয়মাইল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

আপলোড তারিখঃ 2018-10-10 ইং
চুয়াডাঙ্গার বদরগঞ্জ ও নয়মাইল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ছবির ক্যাপশন:
চার ব্যবসা প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদরের বদরগঞ্জ ও নয়মাইল বাজারে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযানে ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় বদরগঞ্জ বাজারে জামাল ষ্টোরে দ্রব্যপণ্যর মেয়াদ না থাকায় প্রোপাইটার জামালকে ৩ হাজার টাকা জরিমানা, নয়মাইল বাজারে মেসার্স আ. মজিদ এন্টারপ্রাইজ খুদ ও ভ‚ষি মালামালের মেয়াদ ও দোকানে পণ্যদ্রব্য তালিকা না থাকায় মালিক আ. মজিদকে ২ হাজার টাকা জরিমানা ও জাহাঙ্গীর ষ্টোরে বিভিন্ন ধরনের দ্রব্যপণ্য মেয়াদ না থাকায় মালিক জাহাঙ্গীরকে ২ হাজার টাকা জরিমানা এবং মিলন ষ্টোরে দ্রব্যপণ্যর মেয়াদ না থাকায় প্রোপাইটার মিলনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়, চুয়াডাঙ্গা সহকারি পরিচালক সজল আহাম্মেদ। সহযোগীতায় ছিলেন পুলিশের সঙ্গীও ফোর্স। এছাড়াও সহকারি পরিচালক সজল আহাম্মেদ উৎসুক জনতার সামনে করে সকল প্রকার দ্রব্যপণ্যর মেয়াদ না থাকায় বিভিন্ন দ্রব্যপণ্য আগুন জ্বালিয়ে পুড়িয়ে ফেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)