আলমডাঙ্গায় বিএনপি নেতা কোরবান আলীসহ আটক ৫

আপলোড তারিখঃ 2018-10-10 ইং
আলমডাঙ্গায় বিএনপি নেতা কোরবান আলীসহ আটক ৫ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে বিএনপি নেতা কোরবান আলীকে আটক করে। গতকাল মঙ্গলবার বকশীপুর গ্রামের আইনদ্দিনের ছেলে বিএনপি নেতা কোরবান আলী তার সহকর্মিদেরকে নিয়ে নাশকতা করার পরিকল্পনা করছিল। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এসআই জিয়া, এএসআই মোস্তফা সঙ্গীয় ফোর্সসহ বকশীপুর তার নিজ বাড়ি থেকে কোরবান আলীকে আটক করে। গতকাল সংশ্লিষ্ট মামলায় তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে। অপরদিকে, এএসআই মোস্তফা, এএসআই আসাদ, এএসআই কামরুল সঙ্গীয় ফোর্সসহ বিভিন্ন এলাকা থেকে আরো ৪ জনকে আটক করে। আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের মৃত শমসের মÐলের ছেলে মসলেম আলী (৬৫), রামচন্দ্রপুর গ্রামের হারুন উদ্দিনের ছেলে মকবুল হোসেন, নান্দবার গ্রামের ইউনুচ আলী মেম্বারের ছেলে রাজু ডাক্তার (৩০) ও এরশাদ গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে মোহাম্মদকে আটক করে। তাদেরকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)