ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: নবাগত জেলা প্রশাসক আতাউল গনি মেহেরপুর জেলার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। তিনি জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণের পরপরই মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন এবং কিছুক্ষন নিরবে দাঁড়িয়ে থাকেন পরে তিনি মুজিবনগর কমপ্লেক্স ঘুরে দেখেন। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, সহকারি কশিনার মহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে, মেহেরপুর পুলিশ সুপারের উদ্যোগে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনকে বিদায় সংর্বধনা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের কার্যালয়ে অনুষ্ঠিত বিদায় সংর্বধনা অনুষ্ঠানে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনকে ক্রেষ্ট ও উপহার দিয়ে বিদায় জানানো হয়। এসময় সহকারি পুলিশ সুপার লিয়াকত হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম খানসহ অন্যান্য পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।
