ছবির ক্যাপশন:
ডেস্ক রিপোর্ট: ইয়াবা, কোকেন, হেরোইন ও কোকা জাতীয় মাদকদ্রব্য বহন, সেবন, বিপণন, মদতদান ও পৃষ্ঠপোষকতায় সর্বোচ্চ সাজা মৃত্যুদ-ের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আইনের অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ফিরে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই অনুমোদনের কথা জানিয়ে বলেন, প্রস্তাবিত আইন অনুযায়ী ৫ গ্রামের বেশি ইয়াবা পরিবহন, মজুত, বিপণন ও সেবনের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ-। আর ২৫ গ্রামের বেশি হেরোইন, কোকেনসহ সমজাতীয় মাদকদ্রব্যের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তিও মৃত্যুদ-। আগের আইনে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধের সর্বোচ্চ শাস্তি ছিল ২ থেকে ১৫ বছরের কারাদ-। তবে খসড়া আইনটি পর্যালোচনা করে দেখা গেছে, ইয়াবা ‘ক’ শ্রেণির মাদকদ্রব্য। এর রাসায়নিক নাম অ্যামফিটামিন। এই মাদকদ্রব্য বহন, মজুত, বিপণনের পরিমাণ সর্বোচ্চ ১০০ গ্রাম হলে এক থেকে দুই বছরের কারাদ- ও অর্থদ-। মাদকদ্রব্যের পরিমাণ ১০০ গ্রামের বেশি থেকে ২০০ গ্রাম পর্যন্ত হলে ৫ থেকে ১০ বছরের কারাদ- এবং অর্থদ-। মাদকদ্রব্যের পরিমাণ ২০০ গ্রামের বেশি হলে মৃত্যুদ- বা যাবজ্জীবন কারাদ- ও অর্থদ-। মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান এই আইনের অধীনে কোনো অপরাধ সংঘটনে অর্থ বিনিয়োগ ও সরবরাহ করলে, মদত দিলে বা পৃষ্ঠপোষকতা করলে মৃত্যুদ- ও অর্থদ-ের সাজা পাবেন
