ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ফায়ার সার্ভিস (দমকল) অফিসের সামনের সড়কে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতরা হলো- মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সম্পাদক সাজ্জাদুল আলম, সদর উপজেলার কোলা গ্রামের সার্থক আলীর ছেলে আলমগীর হোসেন এবং একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মতিয়ার রহমান। আহত সাজ্জাদকে রাজশাহী রেফার্ড করা হয়েছে। গতকার সোমবার বিকালে মেহেরপুর দমকল বাহিনীর অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, সাজ্জাদ ওয়াবদা’র মোড় থেকে কলেজ মোড়ের দিকে যাবার সময় দমকল বাহিনীর অফিসের সামনে বিপরিতগামী অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ বাধে। দমকল বাহিনীর সস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার সাজ্জাদকে রাজশাহী রেফার্ড করে।
