চিৎলা ইউনিয়ন আ.লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি

আপলোড তারিখঃ 2018-10-09 ইং
চিৎলা ইউনিয়ন আ.লীগের কর্মি সমাবেশে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি ছবির ক্যাপশন:
নৌকা প্রতীককে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূল নেতাকর্মিদের সাথে কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় দৌলতদিয়াড়াস্থ কন্ট্রাক্ট গ্রোয়ার্স চত্বরে (দৌলতদিয়াড় বিএডিসি কোরিয়ান গোডাউন প্রাঙ্গনে) এ কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপি বলেন, নৌকা প্রতীককে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। এজন্য স্ব-স্ব এলাকায় নিজেদের সুদৃঢ় অবস্থান তৈরি করে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল কমিটিকে তৃণমূল পর্যায়েও শক্তিশালী করতে হবে এবং নেতাকর্মিদের তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের অন্তরে ঠাঁই করে নিতে হবে। তাদের অন্তরকে ভালো কাজের মাধ্যমে জয় করতে হবে। যারা দলের মধ্যে থেকে দলের ক্ষতি করার ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাদের সকল ষড়যন্ত্র রুখে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে হবে। সমাবেশে বিশেষ অতিথি হিসাবে থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহামেদ, খুস্তার জামিল, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, এ্যাড. শামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল মান্নান নান্নু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিহাজ উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ, ছাত্রলীগ, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউনিয়ন ও ওয়ার্ডের সহযোগী অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)