জীবননগরে করিমন চুরির সময় দুই চোর আটক

আপলোড তারিখঃ 2018-10-09 ইং
জীবননগরে করিমন চুরির সময় দুই চোর আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে জনতার হাতে দুই করিমন চালক আটক হয়েছে। গতকাল সোমবার ভোর ৪টার দিকে উপজেলার বৈদ্যনাথপুর গ্রাম থেকে তাকে আটক করে স্থানীয় জনগণ। ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার হাসাদহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের জসিম উদ্দিনের বাড়ি থেকে রাতের আধারে ৪ জন ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করে করিমনের তালা কেটে গাড়িটি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় প্রতিবেশি টের পেয়ে চিৎকার করলে জসিমসহ এলাকার বেশ কিছু ব্যক্তি তাদের পিছু নেয়। এসময় চারজনের মধ্যে দুইজন পালিয়ে যায় এবং আটক হয় ঝিনাইদহ জেলার দীঘিরপাড়ার মৃত দুলালের ছেলে আব্দুর রহিম (৩৫) এবং দর্শনা আমতলাপাড়ার সিদ্দিকের ছেলে লিয়াকত (২৮)। পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলো- জীবননগর পৌর শহরের মিলন ব্যাটারী হাউজের মালিক মিলন মিয়া ও মাধবখালী গ্রামের মানিক। আটককৃত দুইজনকে স্থানীয় জনগন জীবননগর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)