মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপলোড তারিখঃ 2018-10-09 ইং
মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: সরকারি চাকুরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মকবুল হোসেন, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা লোটন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির জেলা সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, অর্থ সম্পাদক মেহেদী শাহআলম, হরিনাকুন্ডু উপজেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক রুবেল জোয়ার্দ্দার। এসময় বলেন, স্বাধীনতা বিরোধীরা মুক্তিযোদ্ধার সন্তানদের সরকারি চাকুরিতে কোটা বাতিলের ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে। তারা, প্রজ্ঞাপন বাতিল করে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুন:বহালের দাবি জানান। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)