দামুড়হুদায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু!

আপলোড তারিখঃ 2018-10-09 ইং
দামুড়হুদায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু! ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মেরিনা খাতুন (৩০) নামের এক গৃহবধুকে শারীরিক নির্যাতনের পর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। মেরিনা খাতুন দামুড়হুদা বাসস্ট্যান্ডপাড়ার শাহাবুদ্দিনের মেয়ে এবং জয়রামপুর ঠাকুরপাড়ার বজলুর রহমানের স্ত্রী। আহত গৃহবধুকে মূমুর্ষূ অবস্থায় প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। ওখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তাকে রাজশাহী নেয়ার সময় তার রাত আড়াইটার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে পাষ- স্বামী বজলুর রহমান পলাতক রয়েছে। এ ঘটনায় নিহত গৃহবধুর মা রাবেয়া খাতুন বাদি হয়ে পাষ- জামাইয়ের নামে থানায় মামলা করেছেন। গত ৭ অক্টোবর রোববার সকালে যৌতুকের টাকার জন্য গৃহবধু দু’সন্তানের জননী মেরিনাকে তার পাষ- স্বামী বজলুর রহমান তাকে বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং মূমুর্ষূ অবস্থায় তার মুখে বিষ (কীটনাশক) ঢেলে দেয়া হয়। দামুড়হুদা মডেল থানার ওসি সুকুমার বিশ্বাস বলেছেন, নিহত গৃহবধুর গায়ে বেশকিছু আঘাতের চিহৃ পাওয়া গেছে। লাশের ময়নাতদন্তের জন্য বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ঘটনার পর থেকে স্বামী গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশি জাল বিস্তার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)