ছবির ক্যাপশন:
শেখ হাসিনার দূরদর্শী ভিশনে দেশ এগিয়ে চলছে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী কর্মীসভা করেছেন। গতকাল সোমবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা হাসপাতাল মোড়ের বনলতা ভবনে এই কর্মীসভা করেন। কর্মীসভায় চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভিশন নিয়ে দেশ এখন এগিয়ে চলেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে কাজ করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া চেয়ে তিনি আরো বলেন, নানা ক্ষেত্রে যেমন সুনাম রয়েছে চুয়াডাঙ্গা জেলার। তেমনি দেশের অন্যতম অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত জেলা এটি। এ জেলার মানুষের মধ্যে অধিকাংশই দারিদ্রসীমার নিচে বসবাস করেন। দারিদ্রতা মোকাবিলায় আমার প্রথম ও প্রধান লক্ষ্য হবে এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করা। চুয়াডাঙ্গার মানুষের সেবা করতে চাই। এসময় তিনি মনোনয়নের ব্যাপারে বলেন, আমি মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ বিশ্বাসী।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকছেদ আলী, বীর মুক্তিযোদ্ধা শওকত তরফতদার, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, মুক্তার হোসেন, চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইছাহাক আলী বিশ্বাস, জেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, চুয়াডাঙ্গা সদর থানা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুনিয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন (মুন্না), আইলহাঁস ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হাসানুজ্জামান কিরণ সাবেক কলেজ ছাত্রলীগের অর্থ সম্পাদক ও যুবলীগ নেতা সাইদুজ্জামান শান্তা, যুবলীগ নেতা ফরিদ জোয়ার্দ্দার, বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছানোয়ার হোসেন, জেহালা ইউনিয়ন যুবলীগ সভাপতি মঈন, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাদুল হক আশা, পৌর ৮নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক তানজীর আহমেদ, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বজলুর রহমান টিটন, যুব লীগ নেতা মোখলেচুর রহমান মুকুল, উত্তম কুমার পাল, আলমডাঙ্গা বনায়ন সমিতির সভাপতি দেলোয়ার, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আল-মামুন, ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা নুরুল ইসলাম রনি, ডা. ডাবলু, ডা, বাবুল বিশ্বাস, ডা. সুমন, ডা. শাহিন জোয়ার্দ্দার, ডা. শাওন, ডা. শরিফুল, ডা. ছদরুল. ডা. কারিমুল, সাবেক যুবলীগ নেতা সুজন, বিপ্লব, বিল্পব, সাবেক ছাত্রলীগ নেতা সায়হাম, শাহ্তা জারাব, রাফসান, সানজান, সাফকাত, মিশকাত, ছাত্রলীগ নেতা হাবিব, বেল্টু, অপুসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
