ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা ও জীবননগরে আইন-শৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে সভাগুলো অনুষ্ঠিত হয়। সকল সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, প্রাণীসম্পদ অফিসার ডা. মশিউর রহমান ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আ. রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবি, আনছার ভিডিপির প্রতিনিধি, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরজাহান বেগম, বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ এনামুল করিম, নাটুদাহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমূখ।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর উপজেলার আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বিজিবি ক্যাম্প কমান্ডার ধোপাখালী ও বেনীপুর ক্যাম্প কমান্ডারসহ আরো উপস্থিত ছিলেন আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, জীবননগর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক জসিম উদ্দিন জালাল, ভিডিপি অফিসার তহমিনা খাতুন প্রমূখ।
