ছবির ক্যাপশন:
ভেসে উঠলো নারীর বিবস্ত্র লাশ : কৌতুহল!
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ইম্প্যাক্ট মাসুদুল হক হাসপাতালের পিছনে মাথাভাঙ্গা নদী থেকে মিনতি বালা (৩৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মিরা। সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেই। পরে ময়নাতদন্ত ছাড়ায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করে সদর থানা পুলিশ। গতকাল রোববার দুপুর ১টার দিকে ইম্প্যাক্ট মাসুদুল হক হাসপাতালের পিছনে মাথাভাঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়। মিনতি বালা চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলতদিয়াড়ের বিনয় পাশার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানায়, মিনতি বালা দীর্ঘদিন যাবত মৃগি রোগে ভুগছিল। গতকাল বাড়ি থেকে গোসল করার উদ্দেশ্যে দৌলাতদিয়াড় মাথাভাঙ্গা নদীতে যায়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও মিনতি ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করে। পরে তিন ঘন্টা পর শহরের ইম্প্যাক্ট হাসপাতালের পেছনে মাথাভাঙ্গা নদীর ঘাটে কয়েকজন গোসল করছিল। এ সময় এক নারীর মরদেহ ভেসে যেতে দেখে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা দুপুর পৌনে ১টার দিকে ঘটনাস্থল থেকে ওই নারীর বিবস্ত্র লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক ইবনে খালিদ জানান, ওই নারীর মৃগি রোগ ছিল বলে তার পরিবার জানিয়েছে। তিনি বেলা ১১টার দিকে শহরতলীর দৌলতদিয়াড় মাথাভাঙ্গা ব্রিজের নিচে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে দুপুরে তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
এদিকে, গতকাল রাতেই তালতলা শ্মশান ঘাটে মিনতি বালার সৎকার (দাহ) সম্পন্ন করা হয়।
