আনুরা বিরুদ্ধে দুই স্বামীর সাথে সংসার করার অভিযোগ!

আপলোড তারিখঃ 2018-10-08 ইং
আনুরা বিরুদ্ধে দুই স্বামীর সাথে সংসার করার অভিযোগ! ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিনিধি (আলমডাঙ্গা): আলমডাঙ্গার ঘোলদাড়ী গ্রামে আনুরা নামের এক নারী দুই স্বামীর সাথে সংসার করছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি বিবাহের কাবিন গ্রামে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। তবে আনুরার দাবি ভেদামারী গ্রামের সাবেক মহিলা মেম্বারের স্বামী জামাল তার মেয়ে শিলার সাথে বিবাহ করার প্রস্তাব দেয়। কিন্তু আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এই মিথ্যা অপবাদ ছড়াচ্ছে জামালসহ তার সহযোগিরা। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের ঘোলদাড়ীঁ বাজার প্রাঙ্গনে লতিফ ফকির ও তার স্ত্রী আনুরা খাতুনসহ তার ৩ মেয়ে ১ ছেলে নিয়ে বসবাস করে। আনুরারসহ তার মেয়েরদের বিরুদ্ধে পতিতা ব্যবসা ও ভুয়া বিবাহ করে বিচ্ছেদের সময় মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অনেক অভিযোগ রয়েছে বলে এলাকাবাসীরা জানায়। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, আনুরা লতিফ ফকিরের সাথে সংসার করলেও গত কয়েক বছরপূর্বে বিদেশ যাবার নামে আনুরা চাঁপাইনবাবগঞ্জ এলাকার শাহিনের সাথে বিবাহ করে। প্রতি মাসে শাহিন লতিফ ফকিরে বাড়ি এসে আনুরার সাথে অনৈতিক কর্মকা-ে জড়িত হয়। স্থানীয়রা বিষয়টি জানতে পারলে আনুরাকে জিজ্ঞাসা করলে সে জানায় আমি ফকির মানুষ, শাহিন আমার ভক্ত। কিন্তু আনুরার সাথে শাহিনের বিবাহের নিকাহনামা জনসাধারণের সামনে আসলেও তিনি তা অস্বীকার করে। আনুরা জানান, ভেদামারী গ্রামের সাবেক মহিলা মেম্বারের স্বামীর পাতানো আত্মীয়। তার বিভিন্ন স্থানে একাধিক স্ত্রী আছে। তবুও সে আমার মেজো মেয়ে শিলাকে বিবাহ করতে চাইলে তার সাথে বিবাহ দিতে আমরা আপত্তি করি। এই কারণে নকল কাগজ দেখিয়ে সমাজের সামনে আমাকে খারাপ করার চক্রান্ত করছে। অন্যদিকে জামাল অভিযোগ করে জানায়, আনুরাসহ তার মেয়েরা পতিতা ব্যবসা করে। কয়েকবার স্থানীয়রা আটক করলেও তাদের এই সকল অপকর্ম বন্ধ হয়নি। এরই ধারাবাহিকতায় তার বাড়ির পাশে আমার জমিতে তাদের চলাচল করতে নিষেধ করেছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)