দর্শনায় গাঁজাসহ মাদকব্যবসায়ী শাহিন আটক

আপলোড তারিখঃ 2018-10-08 ইং
দর্শনায় গাঁজাসহ মাদকব্যবসায়ী শাহিন আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ৫০ গ্রাম গাঁজসহ শরিফ ওরফে শাহিন (২০) নামের একজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার বিকাল ৪টার দিকে দর্শনা সরকারি কলেজের দক্ষিণ মাঠ থেকে তাকে আটক করা হয়। শাহিন দর্শনা পৌর এলাকার ঘুঘুডাঙ্গাপাড়ার কাশেম শরিফের ছেলে। পুলিশ জানায়, দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজান সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চালান দর্শনা সরকারি কলেজের দক্ষিণ পাশের মাঠে। এসময় ৫০ গ্রাম গাঁজাসহ শাহিনকে আটক করে। আটককৃতর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ওই দিনেই দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)