মেহেরপুর গাংনীতে পাখিভ্যানকে ধাক্কা দিলো বালি বোঝাই ট্রলি

আপলোড তারিখঃ 2018-10-08 ইং
মেহেরপুর গাংনীতে পাখিভ্যানকে ধাক্কা দিলো বালি বোঝাই ট্রলি ছবির ক্যাপশন:
মা ও নানী রক্ষা পেলেও প্রাণ গেল শিশুর! গাংনী প্রতিনিধি: নানীর চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কেড়ে নিলো রুমি খাতুন নামের তিন বছর বয়সী এক শিশুর প্রাণ। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল গ্রামে। একটি বালি বোঝাই স্যালোইঞ্জিন চালিত ট্রলির ধাক্কাই শিশুটির মৃত্যু হয়। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভরাট-তেরাইল সড়কের শহিদুল ইসলাম চেয়ারম্যানের ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ায় রুমির ছোট বোন সুমিকে (২) কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অল্পের জন্য তাদের মা ও নানি রক্ষা পেয়েছে। নিহত রুমি ভরাট গ্রামের ফয়সাল হোসেনের মেয়ে। এ ঘটনার পর থেকে ট্রলির চালক পলাতক রয়েছে। নিহত রুমির মা হাসিনা খাতুন আহাজারি করতে করতে বলেন, তার মাকে হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য রুমি ও সুমিকে কোলে করে (স্যালোইঞ্জিন চালিত) পাখিভ্যানে করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। এসময় তেরাইল গ্রামের শহিদুল ইসলামের গরুর ফার্মের নিকট পৌঁছলে অবৈধ যান (স্যালোইঞ্জিন চালিত) বালি বোঝাই একটা ট্রলি আমাদের পাখিভ্যানকে ধাক্কা দিলে তারা সকলেই সড়কে ছিটকে পড়ে যান। এতে তার দুই মেয়ে মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রুমিকে মৃত ঘোষণা করেন এবং ছোট মেয়ে সুমির ডান পা ভেঙ্গে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যাতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নিহতের রুমির পরিবারের প্রতি সমবেদনা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)