কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু!

আপলোড তারিখঃ 2018-10-08 ইং
কোটচাঁদপুরে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু! ছবির ক্যাপশন:
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে খেলা করতে গিয়ে পানিতে পড়ে রাহা খাতুন নামে দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের রকি শেখের একমাত্র মেয়ে। প্রতিবেশী নবী ম-ল জানায়, দুপুরের দিকে রাহা বাড়িতে খেলা করছিল। এসময় বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে দ্রুত পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জানা যায়, ওই পুকুরে কয়েক বছরের মধ্যে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)