আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের দু’নেতাসহ আটক ৩

আপলোড তারিখঃ 2018-10-08 ইং
আলমডাঙ্গায় বিএনপি-জামায়াতের দু’নেতাসহ আটক ৩ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনার অভিযোগে জামায়াত-বিএনপির দুই নেতাসহ বিভিন্ন মামলার তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার কুমারী ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জামায়াত নেতা আবুল কালাম আজাদ (৩৫), গোবিন্দপুর নওদাবন্ডবিল গ্রামের মৃত রহিম আলী বিশ্বাসের ছেলে পৌর বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি হাসান আলী (৪৫), খাসকররা ইউনিয়নের কাবিলনগর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মিলন হোসেন (৫০) ও জামজামি ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত তাইজাল হোসেনের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি হেলাল উদ্দিন। গতকাল রবিবার ও গত শনিবার পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতদেরকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করেছে পুলিশ। এদিকে, জামায়াত নেতা আবুল কালাম আজাদকে আজ আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)