চুয়াডাঙ্গায় কর্মিসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী

আপলোড তারিখঃ 2018-10-08 ইং
চুয়াডাঙ্গায় কর্মিসভায় দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী ছবির ক্যাপশন:
এমপি পদে মনোনয়নের বিষয়ে আমি শতভাগ আশাবাদী নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী কর্মিসভা করেছেন। গতকাল রবিবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা হাসপাতাল মোড়ের বনলতা ভবনে এই কর্মিসভা করেন। কর্মিসভায় চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- আওয়ামী লীগ যতবারই সরকার গঠন করেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার সব সময়ই দেশের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে। বর্তমান সরকার বেতন বৃদ্ধি থেকে শুরু করে বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করেছে। আওয়ামী লীগ দেশের উন্নয়ন অব্যহত রেখেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য সবার নিকট দোয়া প্রার্থনা করে তিনি বলেন শেখ হাসিনার নৌকা আওয়ামী লীগের নৌকাকে জয়ী করার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের ভুলে গেলে হবে না আমরা সবাই এক ও অভিন্ন। এসময় তিনি মনোনয়নের ব্যাপারে বলেন আসন্ন নির্বাচনে মনোনয়নের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, মুক্তার হোসেন, জেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, চুয়াডাঙ্গা সদর থানা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুনিয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন (মুন্না), আইলহাঁস ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হাসানুজ্জামান কিরণ সাবেক কলেজ ছাত্রলীগের অর্থ সম্পাদক ও যুবলীগ নেতা সাইদুজ্জামান শান্তা, যুব লীগ নেতা ফরিদ জোয়ার্দ্দার, বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছানোয়ার হোসেন, জেহালা ইউনিয়ন যুবলীগ সভাপতি মঈন, মাখালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশাদুল হক আশা, পৌর ৮নং ওয়ার্ড যুব লীগের সাংগঠনিক সম্পাদক তানজীর আহমেদ, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের শিশু ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ডা. আশাদ্দুজ্জামান হাবলু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা বজলুর রহমান টিটন, মোমিনপুর ইউনিয়ন যুবলীগ নেতা মিল্টন, তালতলা যুবলীগ নেতা জনি, এনামুল, মুন্সিগঞ্জ জেহালা সাবেক যুবলীগ নেতা টুটু, ডাউকি ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার ডা. লুৎফর রহমান, আলমডাঙ্গা বনায়ন সমিতির সভাপতি দেলোয়ার, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আল-মামুন, ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা নূরুল ইসলাম রনি, ডা. ডাবলু, ডা, বাবুল বিশ্বাস, ডা. সুমন, ডা. শাহিন জোয়ার্দ্দার, ডা. শাওন, ডা. শরিফুল, ডা. ছদরুল. ডা. কারিমুল, সাবেক যুবলীগ নেতা সুজন, পারভেজ, বিপ্লব, শান্ত, ছাত্তার, বিল্পব, সাবেক ছাত্রলীগ নেতা সায়হাম, শাহ্তা জারাব, রাফসান, সানজান, সাফকাত, মিশকাত, ছাত্রলীগ নেতা হাবিব, বেল্টু, অপুসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)