পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক তানভির আহম্মেদ সোহেল

আপলোড তারিখঃ 2018-10-08 ইং
পুত্র সন্তানের বাবা হলেন সাংবাদিক তানভির আহম্মেদ সোহেল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: পুত্র সন্তানের বাবা হলেন দৈনিক সময়ের সমীকরণ’র আলমডাঙ্গা অঞ্চলের ভ্রাম্যমাণ প্রতিনিধি তানভির আহম্মেদ সোহেল। গতকাল রোববার ভোর সাড়ে ৫টার দিকে তার স্ত্রী বন্যা খাতুন এ পুত্র সন্তানের জন্ম দেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডে অবস্থিত উপশম নার্সিং হোমে সিজারিয়ানের মাধ্যমে এ পুত্র সন্তানের জন্ম দেন বন্যা খাতুন। নতুন অতিথির নাম রাখা হয়েছে তাসরিফ আহমেদ তাসিম। মা ও সন্তান দু’জনেই সুস্থ আছেন। তানভির আহমেদ সোহেল পুত্র সন্তানের বাবা হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার সম্পাদক-প্রকাশক শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবিব সেলিম, আলমডাঙ্গা অফিস প্রধান খন্দকার হামিদুল ইসলাম আজম, সহকারি অফিস প্রধান শেখ শফিউজ্জামান শফি, হাটবোলিয়া ও আলমডাঙ্গা প্রতিনিধি ইসরাফিল হোসেনসহ হাসানুজ্জামান মালিকসহ সমীকরণ পরিবার। এদিকে, মা ও সদ্য ভূমিষ্ঠ পুত্র সন্তানের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক তানভির আহমেদ সোহেল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)