পড়ে থাকা অজ্ঞাত মানসিক ও বাকপ্রতিবন্ধীর মৃত্যু

আপলোড তারিখঃ 2018-10-07 ইং
পড়ে থাকা অজ্ঞাত মানসিক ও বাকপ্রতিবন্ধীর মৃত্যু ছবির ক্যাপশন:
ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলে দাফন সম্পন্ন করা হবে তার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের বারান্দায় পড়ে থাকা অজ্ঞাত মানসিক ও বাকপ্রতিবন্ধী চলে গেলেন না ফেরার দেশে। গতকাল শনিবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজকে সকালে ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুলে তার দাফন সম্পন্ন করা হবে। অজ্ঞাত মানসিক ব্যক্তিটি হাসপাতালের বারান্দায় প্রায় ২০ দিন যাবত আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলেন। উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে দামুড়হুদা থানা পুলিশ টহলরত অবস্থায় দামুড়হুদা ব্রাক ব্যাংক ও ব্রিক্স ফিল্ডের মাঝামাঝি সড়কে রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে উর্ধ্বতন কর্মকর্তার আদেশে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অজ্ঞাত আহত ব্যক্তিটি মানসিক প্রতিবন্ধি বলে ধারণা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)