বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি হলেন দিলীপ কুমার আগরওয়ালা

আপলোড তারিখঃ 2018-10-07 ইং
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি হলেন দিলীপ কুমার আগরওয়ালা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন ব্যবসায়িক রাজনীতিবিদ দিলীপ কুমার আগরওয়ালা। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি'র ভারপ্রাপ্ত সভাপতি মো: তোফাজ্জল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ পদে পদায়ন করা হয়। চিঠিতে বলা হয়, রাজনৈতিক, সামাজিক ও বঙ্গবন্ধুর আর্দশের প্রতি অবিচল আস্থা, আকুষ্ঠ সমর্থন এবং বর্ণময় কর্মকান্ডের কথা বিবেচনা করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সভায় ও সাংগঠনিক ভিত্তিতে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে পদায়ন করা হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পরই দফায় দফায় লাখ লাখ শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু'র `অসমাপ্ত আতœজীবনী` বই বিতরণ করেছেন নিজ উদ্যোগে। বঙ্গবন্ধু'র মৃত্যু বাষির্কীতে দরিদ্র মানুষের মাঝে বস্ত্রবিতরণ ও কাঙ্গালী ভোজের মাধ্যমে এমন মহান নেতাকে স্মরণ করাই ছিল তার লক্ষ্য। এছাড়া দিলীপ কুমার আগরওয়ালা ব্যবসায়ীক ও জনসেবামূলক কর্মকা-ের পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত রাজনীতিবিদ হিসেবে জনসেবায় কাজ করতে চান। সেই সাথে ব্যক্তি উদ্যোগে নিজ এলাকা চুয়াডাঙ্গায় আত্মসামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। উল্লেখ্য, বর্তমানে দিলীপ কুমার আগরওয়ালা এফবিসিসিআই এর পরিচালক, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স সমিতি'র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করে যাচ্ছে। সেই সাথে এলাকার সহায় ও দারিদ্র মানুষের আত্ম-সামাজিক উন্নয়নের গড়ে তুলেছেন তাঁরা দেবী ফাউন্ডেশন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)