ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: সরকারের সহযোগিতা বা ইন্ধনে না, মৌলিক অধিকার থেকে এসকে সিনহার বিরুদ্ধে মামলা করেছি বলে জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনালিস্ট অ্যালায়েন্সের (বিএনএ) সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা। গতকাল শনিবার ঝিনাইদহের শৈলকুপায় তৃণমুল বিএনপির কর্মী মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, বিচারপতি সিনহা আমার প্রতি অবৈধভাবে, বেআইনি ভাবে অবিচার করেছেন। ওয়ান ইলেভেনের পর মাইনাস টু ফর্মুলার অধিনে প্রায় ২৬টি মামলা হয়েছিল। বেশ কয়েকটি বড় বড় মামলায় আমি হাইকোর্ট থেকে অব্যাহতি পেয়েছিলাম। বিচারপতি সিনহা আক্রোশবশত অব্যহতি পাওয়া মামলা পুনরুজ্জীবিত করে আমাকে অযোগ্য ঘোষনা করতে চেয়েছিলেন। আমি তার বিরুদ্ধে সাধারণ নাগরিণ হিসেবে মৌলিক অধিকার থেকে মামলা করেছি। তিনি বলেন, আগামী নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করবেন, যদি তার দল নিবন্ধিত না হয়। তিনি আরও বলেন, হাইকোর্ট দু’একদিনের মধ্যে একটি রায় দিবে। যদি আমার দলটি নিবন্ধিত হয়ে যায় তবে পাট মার্কা প্রতিকে নির্বাচন করবেন তিনি। তৃণমুল বিএনপির মতবিনিময় সভায় সংগঠনের জেলা সভাপতি আমিরুল ইসলাম, তৃসমুল বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি কে এ জাহাঙ্গীর মাজমাদার, যুগ্ম মহাসচিব এ্যাড. রেজাউল করিম, জাগো দলের সভাপতি লিটন খান বক্তব্য রাখেন। অভিযোগ উঠেছে, জাহাঙ্গীর মাজমাদার ও তার পিতা মরহুম বশির মাজমাদার ৭১ সালে মুক্তিযোদ্ধাদের হত্যা করেন।
