দর্শনায় আলোচিত পকেটমার রিনা ফেনসিডিলসহ আটক

আপলোড তারিখঃ 2018-10-07 ইং
দর্শনায় আলোচিত পকেটমার রিনা ফেনসিডিলসহ আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় আলোচিত পকেটমার রিনা ফেনসিডিলসহ আটক হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে দর্শনা হল্ট স্টেশনের জিআরপি পুলিশ তাকে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করে। পুলিশ জানায়, শনিবার সকাল ১১টার দিকে দর্শনা হল্ট স্টেশনের প্লাটফর্মে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি আসার পূর্ব মূহুর্তে যশোরের তাজিবুলের স্ত্রী আলোচিত পকেটমার রিনা (৩৫) সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে জিআরপি পুলিশের ইনচার্জ জিয়াউদ্দিন তাকে আটক করে। এসময় তার কাছে থাকা ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ৫ বোতল ফেনসিডিলসাহ তাকে আটক করে। গতকালই রেলওয়ে পোড়াদাহ থানায় মাদক আইনে মামলা দায়ের করে থানায় সোপার্দ করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)