হজ্ব গ্রুপের ব্যবস্থাপনাকে হাজীদের প্রশংসা

আপলোড তারিখঃ 2018-10-07 ইং
হজ্ব গ্রুপের ব্যবস্থাপনাকে হাজীদের প্রশংসা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় তামান্না হজ্জ্ব গ্রুপের পূনর্মিলনী ও প্রীতিভোজ নিজস্ব প্রতিবেদক: তামান্না হজ্ব গ্রুপের আয়োজনে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার হাজীদের পূনর্মিলনী ও প্রীতিভোজ-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী চুয়াডাঙ্গা চেম্বার ভবনে এ পূনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আশিকুর রহমান। এএনএম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌর মেয়র ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইদুল করিম (মিন্টু)। প্রধান অতিথি প্রতিটি সামর্থবান মানুষকে হজ্জ্ব পালন করার আহ্বান জানিয়ে বলেন, হজ্জ্ব ইসলামের পাঁচটি স্তম্ভের একটি অন্যতম স্তম্ভ। যা সামর্থবান ঈমানদার নারী-পুরুষের জন্য জীবনে একবার ফরজ। তিনি হজ্জ্ব পালনের জন্য তামান্না হজ্ব গ্রুপের ব্যবস্থাপনাকে প্রশংসা করেন এবং সকলকে নিজের জানা শোনা মানুষের সাথে যোগাযোগ করে তামান্না হজ্ব গ্রুপের মাধ্যমে হজ্জ্বে যাওয়ার অনুরোধ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র এ্যাড. আশরাফ আলী, চুয়াডাঙ্গার সদর থানার অফিস ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতি সভাপতি আলহাজ্ব আশাদুল হক জোয়ার্দ্দার লেমন। অভ্যর্থনা ও আতিথেয়তায় ছিলেন, আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমান ও আলহাজ্ব হাফেজ তাজুল ইসলাম। হাম্দ নাত পরিবেশন করেন হাফেজ মাওলানা আবু সুফিয়ান। আলোচনা সভায় হজ্ব পরবর্তী করণীয় সম্পর্কে আলোচনা করেন মাওলানা সিরাজুল ইসলাম। হাজীদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন হরিণাকুন্ড উপজেলার তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম, সোনালী ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব আবদুল্লাহ, চুয়াডাঙ্গা বড় মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা বসির উদ্দিন, বাইতুল নূর জামে মসজিদের ইমাম মাওলানা জসীম উদ্দিন, খুলনা দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল্লাহ, আলহাজ্ব আলী আজম, আলহাজ্ব শরিফুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন তামান্না গ্রুপ অব বাংলাদেশের পরিচালক আলহাজ্ব আছাদুল হক মামুন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)