চুয়াডাঙ্গায় সিপিএস’র দু’দিন ব্যাপী ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন

আপলোড তারিখঃ 2018-10-06 ইং
চুয়াডাঙ্গায় সিপিএস’র দু’দিন ব্যাপী ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন ছবির ক্যাপশন:
দর্শকদের জন্য প্রদর্শিত হচ্ছে নির্বাচিত ১৫৩টি ছবি নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে শুরু হয়েছে দু’দিনব্যাপী জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনী। গতকাল শুক্রবার বিকাল ৩টায় চুয়াডাঙ্গা এ্যাসোসিয়েশন হল (সাহিত্য পরিষদ) চত্বরে এ প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ এ অঞ্চলে প্রথমবারের মতো প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা ও প্রদর্শনীর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। এর আগে আলোচনা সভা ও সম্মননা প্রদান অনুষ্ঠিত হয়। ফটোগ্রাফি ও ফটোগ্রাফারদের উন্নয়নে বিশেষ অবদান রাখায় চারজনকে সম্মননা প্রদানের জন্য মনোনীত করা হয়। এরমধ্যে গতকাল জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপনের হাতে সম্মননা স্মারক তুলে দেয় চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটি (সিপিএস) টিম। অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, শিল্পী তার নিজস্ব চেতনা, পারিপার্শ্বিকতা তথা স্থান-কাল-পাত্রকে ধারণ করে তা ফুটিয়ে তোলেন তার শিল্পকর্মে। তাই দেশ-কাল-সংস্কৃতি ভেদে শিল্পীর স্বরূপ ও কর্মকা- ভিন্নতর হতে পারে। তবে আমাদের মনে রাখতে হবে শিল্পের নান্দনিকতা ও আবেদন সীমাহীন ও চিরন্তন। প্রতিটি শিল্পকর্মে ফুটে উঠে শিল্পীর নিজস্ব চিন্তা-চেতনার পাশাপাশি জাতীয় সংস্কৃতি ও কৃষ্টি। চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক নাজমুল হক স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নওরোজ মোহাম্মদ সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির সভাপতি সাংবাদিক হুসাইন মালিক। উল্লেখ্য, প্রতিযোগিতায় মোবাইল ফটোগ্রাফি এবং ডিএসএলআরসহ যে কোন ধরনের ক্যামেরায় তোলা বাছাইকৃত ছবি প্রদর্শিত হচ্ছে দু’দিনব্যাপী এই প্রদর্শনীতে। গত ১ আগষ্ট থেকে থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশ থেকে আলোকচিত্র আহ্বান করে জাতীয়ভাবে প্রতিযোগিতা ছাড়ে সিপিএস। এতে সারাদেশর ১ হাজার ফটোগ্রাফারদের প্রায় ১৮শ’ ছবি জমা পড়লে দেশের প্রখ্যাত ফটোগ্রাফারদের সমন্বয়ে গঠিত একটি বিচারকমন্ডলী টিম ১২০টি ছবি চূড়ান্ত প্রতিযোগীতায় প্রদর্শনীর জন্য মনোনীত করেন। পরে নির্বাচিত ১২০টি ছবিসহ সিপিএস এ্যাডমিন প্যানেলের নির্বাচিত ৩৩টি ছবি সহ ১৫৩টি দু’দিন ব্যাপী দর্শকদের জন্য উন্মুক্তভাবে প্রদর্শিত হচ্ছে। আজ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ছবি প্রদর্শনী চলবে। এরপর ৮টা থেকে ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ফটোগ্রাফারদের নিয়ে ফটো আড্ডার মধ্যদিয়ে সিপিএস জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগীতা ও প্রদর্শনী সমাপ্ত হবে। প্রতিযোগীতায় প্রথম তিনজনসহ শীর্ষ ১০ ফটোগ্রাফারকে পুরষ্কৃত করাসহ অংশগ্রহনকারি সকল ফটোগ্রাফারদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হবে। এই প্রতিযোগীতা ও প্রদর্শনীর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, দর্শকদের জন্য একটা ভিন্ন মাত্রার আলোকচিত্র প্রদর্শনী। যে আয়োজন ফটোগ্রাফারদের মননশীলতার গন্ডীকে ধারাবাহিকতার বাইরে নিয়ে যাবে বলে আয়োজকদের আশা। এছাড়া চুয়াডাঙ্গা ফটোগ্রাফি সোসাইটির আয়োজনে শুরু হওয়া দু’দিনব্যাপী জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ও প্রদর্শনীতে ঢাকা, কক্সবাজার, কুমিল্লা, যশোর, ঝিনাইদহ ও খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের ফটোগ্রাফাররা অংশগ্রহন করছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)