নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে জীবননগর উপজেলার পাকা’র উজ্জলকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার আকুন্দবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাশিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকুন্দবাড়িয়ায় অভিযান চালায়। এসময় জীবননগর উপজেলার পাকা গ্রামের বাজার পাড়ার ইসহাক ম-লের ছেলে উজ্জল ম-লকে (৩৫) গ্রেফতার করে। এসময় তার কাছে থাকা স্টার সিগারেটের প্যাকেটের মধ্যে রাখা ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
