দামুড়হুদার ডুগডুগিতে পূর্বশত্রুতার জেরে দু’জনকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-10-06 ইং
দামুড়হুদার ডুগডুগিতে পূর্বশত্রুতার জেরে দু’জনকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার উপজেলার ডুগডুগিতে পূর্বশত্রুতার জের ধরে দুইজনকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে দামুড়হুদার উপজেলার ডুগডুগি ছাগলের হাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো- দামুড়হুদার উপজেলার ডুগডুগি ঘাটপাড়ার রশিদ মোল্লার ছেলে শামীম মোল্লা (২৫) ও একই এলাকার নজুর ছেলে হাসান (১৮)। জানা যায়, শুক্রবার দুপুর ২টার দিকে দামুড়হুদার উপজেলার ডুগডুগি ছাগলের হাটে আলমসাধুতে কাঁচামাল বোঝাই করছিল শামীম ও একই হাটে মাছ বিক্রি করছিল শামীমের ভাগ্নে হাফিজুল। এ সময় একাটি কালো রং’র মাইক্রোবাসে ৯-১০ জন ও একটি মোটরসাইকেলেযোগে ২ জন এসে শামীম মোল্লা ও হাফিজুলকে লোহার পাইপ ও দা দিয়ে পিটিয়ে জখম করে। এ সময় হাসান পালিয়ে যেতে সক্ষম হয় তবে শামীম মোল্লা গুরুত্বর জখম হয়। এ সময় স্থানীয়রা শামীম মোল্লাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে, হাসান ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এ বিষয়ে শামীম মোল্লা জানান, কিছুদিন পূর্বে ডুগডুগিতে ডিস লাইনের সংযোগকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে স্কুলছাত্রীসহ ৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে। যার জের ধেরে গতকাল একই এলাকার মৃত দিন মোহাম্মদের ছেলে মিজানুরের নেতৃত্বে একাটি কালো রং’র মাইক্রোবাসে ৯-১০ জন ও একটি মোটরসাইকেলেযোগে দু’জন এসে আমার ও হাসানের উপর হামলা করে। এদিকে, ঘটনার পর খবর পেয়ে দামুহুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)