তিতুদহে দু’টি রাস্তা পাঁকাকরণের উদ্বোধনকালে এমপি টগর

আপলোড তারিখঃ 2018-10-06 ইং
তিতুদহে দু’টি রাস্তা পাঁকাকরণের উদ্বোধনকালে এমপি টগর ছবির ক্যাপশন:
শেখ হাসিনার সরকার উন্নয়নের রুপকার তিতুদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউপির দুটি রাস্তা পাঁকাকরণের উদ্বোধন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩ টার দিকে ওজওউচ-২ শীর্ষক আওতায় ৮০ লাখ ৩৭ হাজার ৫৭১ টাকা ব্যয়ে তেঘরী-কলাগাছি সোয়া ১ কি.মি. ও কউজওউচ প্রকল্পের আওতায় ৫৭ লাখ ২৫ হাজার ৮ টাকা ব্যয়ে বাটিকাডাঙ্গা-সুজায়েতপুর রাস্তার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগর টগর। এসময় তিনি বলেন, আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের চেহারা সর্ম্পর্ণভাবে পাল্টে গেছে। দেশে শুধুই উন্নতির ছোঁয়া লাগছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার তাই বারবার আ.লীগ সরকারদরকার। তিনি পুনরায় আবার নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার আহব্বান জানান। এছাড়াও এমপি সড়াবাড়িয়া পূর্বপাড়া স্বাধীনতা ক্লাবের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু, থানা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ফাতুরুজ্জামান মাষ্টার, সদর থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল হক ঝন্টু, তিতুদহ ইউনিয়ন আ.লীগের সভাপতি খবির উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আলী হোসেন মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন খোকন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দীন, কৃষক লীগ সভাপতি জয়নাল হোসেন, সাধারণ সম্পাদক সাদেক আলী, তিতুদহ ইউপি যুবলীগের সহ-সভাপতি আতিয়ার রহমান, মনিরুজ্জামান মনি, তিতুদহ ফাঁড়ি ইনচার্জ এএসআই সবেদ আলী, বড়শলুয়া নিউ মডেল কলেজের প্রভাষক রিপন হোসেন, গিরিশনগর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হায়দার মল্লিক, আ.লীগ নেতা খালেক মাষ্টার, আ. মান্নান, ইদ্রিস আলী, মুফাজ্জেল, জামির হোসেন, আতিয়ার রহমান আতি প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)