দামুড়হুদার বিভিন্ন স্থানে সাবেক প্রশাসক মনজুর গণসংযোগ ও পথসভা

আপলোড তারিখঃ 2018-10-06 ইং
দামুড়হুদার বিভিন্ন স্থানে সাবেক প্রশাসক মনজুর গণসংযোগ ও পথসভা ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: আগামী ১১তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-২ আসনের দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ অব্যাহত রেখেছেন জেলা পরিষদের সাবেক প্রশাসক, দামুড়হুদা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মাহফুজুর রহমান মনজু। গতকাল শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কার্পাসডাঙ্গা বাজার, কুতুবপুর, মুন্সিপুর, জাহাজপোতা, হুদাপাড়া, জগন্নাথপুরসহ উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করেন। এসময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজির আহমেদ, ৫নং ওয়ার্ড আ.লীগের সভাপতি মুনছুর আলী, আ.লীগ নেতা আব্দুল হান্নান, শওকত আলী, আয়ুব আলী, খোদা বক্স ম-ল, তাহাজউদ্দিন, লিয়াকত আলী, রমজান আলী, আহাতুল্লাহ, ইদ্রিস আলী, জব্বার মল্লিক, সুলতান আলী, আনারুল, বিল্লাল, আ. হান্নান, কালাম, আকবার আলী, আনছার মাষ্টার, শহিদুল, আছান আলী, সফর সঙ্গী ছিলেন দামুড়হুদা উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আলী, দর্শনা পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল বারী, হাউলী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আ.লীগের সাংগঠিক সম্পাদক আরিফুল ইসলাম, যুবলীগ নেতা আসাদুজ্জামান ওল্টু, লাল্টু, আশাদুল হক, সুজন, জহির, আরিফ, সুজন মীর, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক বাকি বিল্লাহ, ওমর ফারুক, করিম, রাজু, রানা শিকদার, মুন্না প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)