ছবির ক্যাপশন:
মুজিবনগর অফিস: মুজিবনগরে উন্নয়ন মেলার ২য় দিনে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কার্যক্রম উপস্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ মাঠে মুজিবনগর উপজেলা র্নিবাহী অফিসার নাহিদা আক্তারের সভাপতিত্বে মেলা মঞ্চে বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র প্রদর্শন করা হয়। এ সময় মুজিবনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাশেম, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। পরে সেখানে সাংস্কৃতি অনুষ্ঠানের সাথে সাথে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিকে, বিভিন্ন ধরনের উন্নয়নমূলক ব্যানার, ফেস্টুন, হস্তশিল্প দিয়ে জাকজমকপূর্ণভাবে স্টল সাজিয়ে তুলেছে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক লিফলেট জনগনের কাছে পৌঁছায়ে দিচ্ছে সকল অধিদপ্তর।
