চুয়াডাঙ্গায় কর্মিসভায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী

আপলোড তারিখঃ 2018-10-06 ইং
চুয়াডাঙ্গায় কর্মিসভায় আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. মাহবুব মেহেদী ছবির ক্যাপশন:
বঙ্গবন্ধুর আদর্শে চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করে যেতে চাই নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য চিকিৎসক, বিশিষ্ট অর্থোপেডিক সার্জন, চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী কর্মিসভা করেছেন। গতকাল শুক্রবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা হাসপাতাল মোড়ের বনলতা ভবনে এই কর্মিসভা করেন তিনি। চুয়াডাঙ্গা পৌর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী বলেন- বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে উন্নীত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ভিশন নিয়ে দেশ এখন এগিয়ে চলেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদের এক হয়ে কাজ করতে হবে। তাহলে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি পদে মনোনয়নের জন্য সবার নিকট দোয়া চেয়ে তিনি আরো বলেন, নানা ক্ষেত্রে যেমন সুনাম রয়েছে চুয়াডাঙ্গা জেলার তেমনি দেশের অন্যতম অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত জেলা এটি। এ জেলার মানুষের মধ্যে অধিকাংশই দারিদ্রসীমার নিচে বসবাস করেন। দারিদ্রতা মোকাবিলায় আমার প্রথম ও প্রধান লক্ষ্য হবে এলাকার মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করা। চুয়াডাঙ্গার মানুষের সেবা করতে চাই। এসময় তিনি আরো বলেন, মনোনয়নের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমি তার পক্ষে কাজ করে যাবো। মনে রাখতে হবে বঙ্গবন্ধুর নৌকার পক্ষে এক ও অভিন্ন হয়ে আমাদের কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, মুক্তার হোসেন, আক্তারুজ্জমান, জেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বজলু, ডাউকি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মুনিয়ার হোসেন, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী বাস্তুহারা লীগের সাংগঠনিক সম্পাদক আজগার উদ্দীন (মুন্না), সাবেক কলেজ ছাত্রলীগের অর্থ সম্পাদক ও যুবলীগ নেতা সাইদুজ্জামান শান্তা, আকন্দবাড়িয়ার আওয়ামীলীগ নেতা রোকন্নুজ্জামান জুয়েল, মাসুদ রানা, মারুফ হোসেন, যুব লীগ নেতা ফরিদ জোয়ার্দ্দার, বারাদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, শংকরচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ছানোয়ার হোসেন, জেহালা ইউনিয়ন যুবলীগ সভাপতি মঈন, বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, পৌর ৮নং ওয়ার্ড যুব লীগের সাংগঠনিক সম্পাদক তানজীর আহমেদ, বেলগাছি ইউনিয়ন আওয়ামী লীগের শিশু ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ডা. আশাদ্দুজ্জান হাবলু, ডাউকি ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার ডা. লুৎফর রহমান, আলমডাঙ্গা বনায়ন সমিতির সভাপতি দেলোয়ার, জয়নাল আবেদিন, আকন্দবাড়িয়া আওয়ামী লীগ নেতা মন্ডল, মঈনুল, ওহিদ, টিপু সুলতান, আক্কাস, মিঠু, জুয়েল, নাশকার, মন্টু, আশকার, লিখন, সোনা মিয়া, রাশেদ, তামিম, আজাদ, কাওসার, হাবিব, ইসমাইল, মারুফ, আশিক, সোহেল, নাজমুল, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক আল-মামুন, ৮নং ওয়ার্ড যুবলীগ নেতা নূরুল ইসলাম রনি, ডা. ডাবলু, ডা, বাবুল বিশ্বাস, ডা. সুমন, ডা. শাহিন জোয়ার্দ্দার, ডা. শাওন, ডা. শরিফুল, ডা. ছদরুল. ডা. কারিমুল, সাবেক যুবলীগ নেতা সুজন, পারভেজ, বিপ্লব, শান্ত, ছাত্তার, বিল্পব, সাবেক ছাত্রলীগ নেতা সায়হাম, শাহ্তা জারাব, রাফসান, সানজান, সাফকাত, মিশকাত, ছাত্রলীগ নেতা হাবিব, বেল্টু, অপু প্রমূখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আইলহাঁস ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক হাসানুজ্জামান কিরণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)