জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জরিমানা

আপলোড তারিখঃ 2018-10-05 ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর জরিমানা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে পুলিশের অভিযানে আটক দুই মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এ অর্থদ- প্রদান করেন। জানা যায়, উপজেলার মনোহরপুর আবাসনের বাসিন্দা মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে মোয়াজ্জেম হোসেন (৫০) ও মনোহরপুর উত্তরপাড়ার দিলু গাজীর ছেলে নাসির উদ্দিন (৪৫) মাদকসেবী। উভয়ে নেশাগ্রস্থ হয়ে এলাকার পরিবেশ বিনষ্ট করছিলো। খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে দোষ স্বীকার করায় উভয়কে ৩ হাজার করে ৬ হাজার টাকা জরিমানার আদেশ দেয় বিচারক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)