কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক

আপলোড তারিখঃ 2018-10-05 ইং
কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক ছবির ক্যাপশন:
আমি পা’ফাঁটা জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য এসেছি কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ গণসংযোগ করেন। পথসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক বর্তমান সাংসদকে উদ্দেশ্য করে বলেন, আগামী ৬ তারিখে কার্পাসডাঙ্গায় আপনার জনসভায় বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে লোক এনে মনোনয়ন পাবার আশা বৃথা যাবে। জনপ্রিয়তা যাচাই করতে হলে কার্পাসডাঙ্গার জনসভায় শুধু কার্পাসডাঙ্গার নেতাকর্মিদের ডাকেন দেখেন কয়েকশ’ নেতাকর্মি আসে? সাধারণ নেতাকর্মি থেকে শুরু করে সাধারণ জনগন আপনার চালাকি ধরে ফেলেছে। দশ বছর আপনার ক্ষমতা তারা দেখেছে। আপনার পাতানো ফাঁদে আর কেউ পা দেবে না। এসময় তিনি আরো বলেন, যারা টাকার জন্য রাজনীতি করেন তাদের উদ্দেশ্য বলছি কত টাকা লাগবে আসেন টাকার প্রতি যখন এতই লোভ সবার চাইতে দশগুন বেশি টাকা দেবো। আমি পা’ফাঁটা জনগণের ভাগ্যের পরিবর্তনের জন্য এসেছি। আমি নজরুল মল্লিক মাঠ ছেড়ে যাবার পাত্র নই, মাঠে যখন নেমেছি শেষ লড়াই করবো। তিনি আরো বলেন, আবারো নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করতে সকল নেতাকর্মিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনেও আবারো শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কাকে জিতিয়ে আ.লীগকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কার বিজয়ের বিকল্প নেই বলে জানান তিনি। আওয়ামী লীগ নেতা ডা. ফজলুল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সহিদুল হক, জীবননগর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, দামুড়হুদা উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড.আবু তালেব, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা হযরত আলী, জীবননগর আ.লীগ নেতা মীর মখলেছুর রহমান টজো, জীবননগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী শামসুর রহমান চঞ্চল, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগ নেতা ডা.ফজলুল হক, কুড়ুলগাছি ইউনিয়ন আ.লীগ নেতা তরিকুল ইসলাম, আ:খালেক, মোস্তাইন, কুড়ুলগাছি ইউনিয়ন যুবলীগের আহবায়ক হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বদ্দী, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জোহা মাষ্টার, হাসাদাহ ইউনিয়ন আ.লীগ নেতা আবদুল খালেক মাষ্টার, জীবননগর বাঁকা ইউনিয়ন আ.লীগ নেতা শাহিনুর মাষ্টার, কেন্দ্রীয় বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাংগঠনিক গরীব রুহানী মাসুম, দামুড়হুদা উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি মাসুম আলী খান, সাম্যবাদী দলের উপজেলা সাধারণ সম্পাদক কমরেড আছের উদ্দীন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা সাজেদুল বিশ্বাস মিঠু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)