নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদে ঝিনাইদহে পুলিশি অভিযান

আপলোড তারিখঃ 2018-10-05 ইং
নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদে ঝিনাইদহে পুলিশি অভিযান ছবির ক্যাপশন:
আবাসিক হোটেল থেকে জঙ্গি সন্দেহে নারীসহ আটক ৩ ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে জঙ্গি সন্দেহে এক নারীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালানো হয়। এসময় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার চড়কডাঙ্গা গ্রামের আবু সাঈদ আনসারী (২৩), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই গ্রামর শেখ আব্দুস সালামের মেয়ে উর্মি খাতুন (২১) ও তামিনগর গ্রামের সমেজ উদ্দিন শিকদারের ছেলে হাবিবুর রহমান (২৫) কে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে আবু সাঈদের সাথে ফেসবুকের মাধ্যমে উর্মি খাতুনের তার সম্পর্ক হয়। তারা বিবাহ বর্হিভুত ভাবে থাকতো। শহরের বিভিন্ন স্থানে ও প্রশাসনের উপর হামলা করার জন্য সেখানে তারা জড়ো হয়েছিল বলে তিনি আরো জানান। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২ টি হাতবোমা ও বেশ কিছু জিহাদি বই। তাদের বিরদ্ধে নাশকতার মামলা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, আবু সাঈদের ফেসবুক আইডিতে দেখা যায়, সরকার বিরোধী উস্কানীমূলক কথা। যারা শেয়ার করেছে তারাও উগ্র কথাবার্তা দিয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসার পর আসল তথ্য মিলবে বলে তিনি আরো জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)