ঝিনাইদহে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন জেল

আপলোড তারিখঃ 2018-10-05 ইং
ঝিনাইদহে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন জেল ছবির ক্যাপশন:
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদ-সহ ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আযম এ দ-াদেশ প্রদান করেন। দ-িতরা হলেন- ঝিনাইদহের গোলাম মোস্তফা ও যশোরের হারুন অর রশিদ। আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঝিনাইদহ জেলা শহরের বিসিক শিল্প এলাকা থেকে ৫’শ বোতল ফেন্সিডিলসহ ট্রাক চালক হারুন অর রশিদকে আটক করে র‌্যাব। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়। সাক্ষ্য প্রমাণ শেষে তাদের যাবজ্জীবন কারাদ-সহ ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদ-াদেশ প্রদান করেন বিচারক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)