দামুড়হুদায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন সন্ধিমেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপলোড তারিখঃ 2018-10-05 ইং
দামুড়হুদায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন সন্ধিমেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ছবির ক্যাপশন:
রতন সভাপতি মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় স্বেচ্ছায় রক্তদান সংগঠন সন্ধিমেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দামুড়হুদা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের সভাপতি মাকসুদুর রহমান রতনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, রাশিক জিপি হ্যাচারী লিমিটেডের ম্যানেজার মো. রফিকুল ইসলাম মিনা, ড্রীম সেন্টার অ্যান্ড পাবলিক লাইব্রেরী ও তথ্য প্রযুক্তি সেন্টারের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি বদর উদ্দীন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, অর্থ সম্পাদক শমশের আলী প্রমূখ। আলোচনা শেষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, দামুড়হুদা মডেল থানার (ওসি) সুকুমার বিশ্বাস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামালকে উপদেষ্ঠা মনোনিত করা হয় এবং সর্বসম্মতিক্রমে সন্ধিমেলার (১৩ সদস্য বিশিষ্ট) পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা। কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আমিনুল ইসলাম রশিদ, ইমরান আকাশ (ইমান আলী), যুগ্ম-সম্পাদক শরিফুল হক শরিফ, অর্থ সম্পাদক এসএম ইমরান হোসেন লিটন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদ রানা তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিহাদ আলী, নির্বাহী সদস্য আশিকুর রহমান খান তরুন, রবিউল হোসেন রুবেল, স্বপন চৌধুরী, আল আমিন টনিক ও সোহানুর রহমান পল্লব। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসানের দামুড়হুদায় ২ বছর পদার্পণ উপলক্ষে সন্ধিমেলার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ কেক কেটে সেলিব্রেশন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)