বেগমপুরে জমিজমা বিরোধের জেরে দুই নারীকে পিটিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-10-04 ইং
বেগমপুরে জমিজমা বিরোধের জেরে দুই নারীকে পিটিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের চিলহাটি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই নারীকে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলো- চুয়াডঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের চিলহাটি গ্রামের মৃত খালেকের স্ত্রী মরিয়ম (৬০) ও একই পরিবারের রাশিদুল ইসলামের স্ত্রী সালমা (৪০)। এ সময় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে মরিয়ম ও সালমার পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো সালমার চাচা শ্বশুরের পরিবারের সাথে। এরই জের ধরে গতকাল দুই পরিবারের মধ্যে বাক-বিত-ার এক পর্যায়ে মধ্যে সংঘর্ষ বাধে এতে মরিয়ম ও সালমা গুরুত্বর আহত হয়। এ সময় পরিবারের সদস্যরা আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত আহতরা চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল ও তাদের পরিবারের পক্ষ থেকে মামলার পরিকল্পনা চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)