আলমডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-10-04 ইং
আলমডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের মাঠপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মহির (৩৫) নামের এক যুবককে রক্তাক্ত জখম করার ঘটনা ঘটেছে। আহত যুবককে স্থানীয় হারদী হাসপাতালে সাময়িক চিকিৎসা শেষে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, দীর্ঘদিন যাবত আলমডাঙ্গার হারদী ওসমানপুর গ্রামের মৃত ইখলাছ আলীর ছেলে মহিরের সাথে একই ইউনিয়নের হারদী মাঠপাড়ার আকুবারের ছেলে জালালের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। ইতিপূর্বে ১ বছরের মধ্যে তাদের উভয়পক্ষের দেখা ও কথা বলা থেকে বিরত থাকলেও গতকাল বুধবার মহির মাঠপাড়ায় নিজের পাটের আশ পরিষ্কার করছিলো। সুযোগে থাকা আকুবারের জালাল ও তার ছেলে বিপ্লব পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকলে তারই চিৎকারে এলাকাবাসী ছুটে আসলে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তার অবস্থার অবনতি হলে পরে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করে। রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)