ছবির ক্যাপশন:
ছিনাতাইকারীকে উত্তেজিত জনতার গণধোলাই
জীবননগর অফিস: জীবননগরে অভিনব কায়দায় ব্যাংকের ভিতর থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর ইসলামী ব্যাংকে এ ঘটনা ঘটে। জানা গেছে, মহেশপুর উপজেলার একতারপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে সালাউদ্দীন ইসলামী ব্যাংক জীবননগর শাখায় ৪০ হাজার টাকা জমাদানের জন্য আসেন। আশাদুল জানায়, সে কাউন্টারে টাকা জমাদানের জন্য অপেক্ষা করতে থাকে। এসময় ছিনতাইকারী যশোর পৌরসভার বাড়ান্দিপাড়ার মৃত জব্বারের ছেলে হেমায়েত (৩৫) তার সাথে গল্পের ছলে কৌশলে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় গ্রাহক সালাউদ্দীন টের পেয়ে চিৎকার করে। ব্যাংকের অন্যান্য গ্রাহকরা ছিনতাইকারীর পিছু নিয়ে আটক করে। উত্তেজিত জনতা ছিনাতাইকারীকে গণধোলায় দেয়। পরে পুলিশ এসে ছিনতাইকারীকে আটক করে। এ ব্যাপারে জীবননগর থানার (ওসি) শেখ গনির সাথে কথা বললে তিনি জানান, আসলে ব্যাংক থেকে টাকা ছিনতাই হয়নি, এটি অসাবধনতার কারণে হয়েছে। তবে আমরা একজনকে আটক করেছি আর এর সাথে যারা জড়িত আছে তাদেরকেও খুব শিঘ্রই আটক করা হবে। এ বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। এদিকে, দিনের বেলা প্রকাশ্য ব্যাংক থেকে টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ায় সাধারণ গ্রাহকরা হতাশ।
