জীবননগরের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক

আপলোড তারিখঃ 2018-10-04 ইং
জীবননগরের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক ছবির ক্যাপশন:
এমপি হলে জনগণের শাসক নয়, সেবক হয়ে সেবা করতে চাই জীবননগর অফিস: যদি শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন তাহলে আমি জনগণের শাসক নয় সেবক হিসাবে জনসেবা করতে চাই। আমি ছোট বেলা থেকেই এ এলাকায় ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছি। বিগত দিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি চুয়াডাঙ্গা-২ আসনের মানুষ শান্তিপ্রিয়। তারা জনপ্রতিনিধিদের ভোটের মাধ্যমে নির্বাচিত করে প্রত্যাশা করে শান্তিতে বসবাস ও সমস্ত প্রকার লুটপাট, অত্যাচার, হামলা, মামলা থেকে রেহায় পেতে। কিন্তু যারাই নির্বাচিত হন তারাই ক্ষমতার মসনদে বসে নিজের অতীতের কথা ভুলে অন্যায় অপকর্মের মাধ্যমে রাতারাতি কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর হয়ে পড়েন। যার কারণেই চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরেও আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মিরা নির্যাতন ও হামলা মামলার শিকার। আমার নেতা জেলা আওয়ামী লীগের প্রাণপুরুষ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন আমাকে একটি দীক্ষাই দিয়েছেন মানুষের উপর অন্যায় অত্যাচার না করে ভালোবেসে এলাকার উন্নয়ন কাজ ত্বরান্বিত করতে হবে। তিনি আরো বলেন, আগামীতে দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে। গতকাল বুধবার জীবননগর উপজেলার মনোহরপুর ও কেডিকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ শেষে পথসভায় এসব কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লি¬ক। এসময় তিনি উপজেলার পিয়ারাতলা, খয়েরহুদা, কাশিপুর মাঠপাড়া, কাশিপুর ও দেহাটি গ্রামে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বৃহত্তর বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান মাষ্টার, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেচুর রহমান টজো, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, রাজা মিয়া, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ্বাস, যুবলীগ নেতা এ্যাড. আকিমুল ইসলাম, শাহাবুল ইসলাম, মইনুল হোসেন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)