আলমডাঙ্গায় অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় যুবক ও প্রবাসীর স্ত্রী আটক

আপলোড তারিখঃ 2018-10-04 ইং
আলমডাঙ্গায় অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় যুবক ও প্রবাসীর স্ত্রী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার এনায়েতপুরে পরকীয়ার জেরে একটি বাড়িতে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক যুবক ও গৃহবধূকে আটক করেছে বেরসিক জনতা। এসময় ওই বাড়ির মালিক ইদু অভিযুক্ত যুবককে পালিয়ে সহযোগিতা করায় এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বেরসিক জনতার হাত থেকে পালানো যুবক এনায়েতপুর গ্রামের সাবেক মেম্বার লাল্টুর কলেজ পড়–য়া ছেলে সোহেল রানা (২৬) ও একই গ্রামের আলমডাঙ্গার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের ছাত্রী প্রবাসীর স্ত্রী রিমা (১৮)। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, পাশের গ্রামের যুবক সোহেল রানার সাথে একই গ্রামের ইদুর মেয়ে প্রবাসীর স্ত্রী রিমার সাথে দীর্ঘদিন যাবত পরকীয়া সর্ম্পক চলছিল। এর জের ধরে গত শুক্রবার ওই যুবক ও গৃহবধূ অনৈতিক কাজে লিপ্ত হয়। এ সময় স্থানীয় যুবকরা সোহেলকে রিমার রুমে প্রবেশ করতে দেখে। রাত সাড়ে ৯টা থেকে দেড়টা পর্যন্ত অপেক্ষার পর এলাকাবাসীসহ যুবকরা ইদুর বাড়ির মেইন গেইট খোলার কথা বললে, ইদু মেইন গেইট খোলে আর তার স্বামী ঘরের গোপন দরজা খুলে সোহেলকে পালানোর সহযোগিতা করে। এসময় যুবকরা ধাওয়া করলে সোহেল পালিয়ে যায়। এনিয়ে এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার সত্যতা স্বীকার করে সোহেলের পিতা সাবেক মেম্বার জানান, বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য প্রতিটা সাংবাদিকের নিকট টাকা দিয়েছি। একজন ভুল করলে কেন স্থানীয় ছেলেরা এতটা বাড়াবাড়ি করছে। শনিবার সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ইদুর বাড়িতে কলেজ পড়–য়া মেয়ে রিমাকে ও লাল্টুর ছেলে যুবক সোহেলকে দেখার জন্য নিজ বাড়িতে উৎসুক জনতা ভিড় জমায়। বিষয়টি স্থানীয় কিছু কতিপয় সাংবাদিককে দেনদরবার শেষে বিষয়টি স্থানীয় মেম্বারের মাধ্যমে তড়িঘড়ি করে মিমাংশা করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)