চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা

আপলোড তারিখঃ 2018-10-04 ইং
চুয়াডাঙ্গা সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই বিদায় জানানো হয়। এসময় বিদায়ী জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, উপাধ্যক্ষ রেজাউল করিম, বিদায়ী সংবর্ধনা কমিটির আহ্বায়ক ড. আব্দুর রশিদ। সুলতানা জান্নাতুল ফেরদৌসের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রফুল্ল কুমার দত্ত, হিসাব বিজ্ঞান বিভাগের মাসুদ পারভেজ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মারুফুল ইসলাম, এনামুল হকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)