চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে আ.লীগের বিশাল কর্মিসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক

আপলোড তারিখঃ 2018-10-03 ইং
চুয়াডাঙ্গার হিজলগাড়ীতে আ.লীগের বিশাল কর্মিসভায় মনোনয়ন প্রত্যাশী নজরুল মল্লিক ছবির ক্যাপশন:
দূর্নীতিবাজ ও জনবিচ্ছিন্ন নেতাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু তার জীবদ্দশায় বাংলার মানুষের ভাগ্য উন্নয়নের নিরলস চেষ্টা চালিয়ে গিয়েছিল। তিনি স্বাধীন বাংলাদেশ গঠন ও এই বাংলার মানুষকে সাথে নিয়ে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বুকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবরের ডাকে একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু বাংলাদেশ কে সোনার বাংলা গড়তে যুদ্ধ বিদ্ধস্ত দেশকে যুগপোযোগী করে গড়ে তুলতে যখন নিরলসভাবে কাজ করে চলছিল ঠিক সেই সময় স্বাধীনতা বিরোধী কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে তিনি স্ব-পরিবারে শহীদ হন। তার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে অত্যাচার নির্যাতন চালিয়েছিল। কিস্তু বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনা দেশে ফিরে দ্বিধা বিভক্ত আওয়ামী লীগকে এক কাতারে দাঁড় করিয়ে স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রাজপথে মোকাবেলার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পূণরুদ্ধার করেন। গতকাল মঙ্গলবার বিকালে চুয়াডাঙ্গা-২ নির্বাচনী এলাকার হিজলগাড়ী হাইস্কুল মাঠে আওয়ামী লীগের কর্মি সমাবেশে এসব কথা বলেন চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল মল্লিক। এসময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। দেশ আজ খাদ্যে স্বনির্ভরতা অর্জন করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি,বিদ্যুৎসহ অবকাঠামোগত প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের ব্যাপক সাফল্যের সাক্ষর রেখেছেন। আগামী দিনে উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে একাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি এও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মাদকব্যবসায়ী দূর্নীতিবাজ ও বিএনপি-জামায়াতের সাথে হাত মিলিয়ে যে সকল এমপি ও মন্ত্রী প্রার্থী হতে চাচ্ছেন তাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া হবে না। তিনি বলেছেন, যারা বিগত স্থানীয় নির্বাচনগুলোতে নৌকার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী দিয়ে আওয়ামী লীগের সুনাম নষ্ট করেছে তাদের কেউ দলের কোনো গুরু দায়িত্ব দেয়া হবে না। আমি আপনাদের স্পষ্ট করে বলতে চাই, আগামী নির্বাচনে জনবিচ্ছিন্ন কোনো নেতাকেই মনোনয়ন দেয়া হবে না। `` তৃণমূলের মতামতের ভিত্তিত্বেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে নির্বাচনী মাঠে প্রার্থী বাছাই করবেন। বর্তমান সংসদ সদস্য জনবিচ্ছন্ন হওয়ায় জনগণ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজ এই জনসভায় আপনাদের বাধভাঙ্গা উপস্থিতিই প্রমাণ করে বর্তমান সাংসদ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বেগমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইদুর রহমান মাষ্টার, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মকলেছুর রহমান টজো। এছাড়াও উপস্থিত ছিলেন শুকুর আলী, জাকির হোসেন, শফি উদ্দীন, এ্যাড. আবু তালেব, কাজী সামসুর রহমান চঞ্চল, হযরত আলী, মিরাজ, আমিনুর রহমান প্রমূখ। উক্ত জনসভায় অন্যান্য বক্তারা বলেন, আমরা জনবান্ধব ও নেতাকর্মিদের সাথে নিয়ে এলাকার উন্নয়ন করবে এমন নেতার সাথে রাজনীতি করতে চাই।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)