জীবননগরে গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

আপলোড তারিখঃ 2018-10-03 ইং
জীবননগরে গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক ছবির ক্যাপশন:
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: জীবননগরের শাহাপুর ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে এলাকার চিহিৃত গাঁজা ব্যবসায়ী নাসির উদ্দিনকে আটক করেছে। গত সোমবার রাত ১০টার দিকে আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদরাসার সামনে থেকে গাঁজা বিক্রী করাকালে তাকে হাতেনাতে ৫০ গ্রাম গাঁজাসহ পুলিশ আটক করে। পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের আর্দশ গ্রাম হারদাপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে নাসির উদ্দিন (৫০) এলাকার চিহিৃত মাদকসেবী ও গাঁজা বিক্রেতা। গত সোমবার রাত ১০টার দিকে আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদারাসার সামনে নাসির গাঁজা বিক্রি করছে। গোপন এ তথ্য পেয়ে জীবননগর থানার অফিসার ইনর্চাজ শেখ গনি মিয়ার নির্দেশে শাহাপুর ফাঁড়ির টুআইসি এএসআই মুশফিকুর জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালায়। পুলিশ তাকে ধাওয়া ধরে আটক করার পর তার দেহ তল্লাশী করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীগণের সামনে জব্দ করে আটককৃতকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে এএসআই মুশফিকুর জামান বাদি হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। গতকাল মঙ্গলবার আটককৃতকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)