ছবির ক্যাপশন:
বিদায়ী জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার আলাদা আলাদা সময়ে ভিন্ন ভিন্ন স্থানে এই বিদায়ী সংবর্ধনা জানানো হয়। চুয়াডাঙ্গা সরকারি কলেজের পক্ষ থেকে গতকাল সকাল দশটাই চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষের কার্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। এসময় চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক দেলোয়ার হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার রোকনুজ্জামান, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. এলাম হোসেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জব্বার, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিয়ার রহমান, হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহাঙ্গীর আলম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসেন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান হেমায়েত আলি, পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. মুমিনুল ইসলাম, কৃষি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান রুহুল আমীন, বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মুন্সি আবু সাঈফ, জাহিদুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মতিউর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারি অধ্যাপক সফিকুল ইসলামসহ চুয়াডাঙ্গা সরকারি কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সহকারি অধ্যাপক, প্রভাষকবৃন্দ।
এদিকে, চুয়াডাঙ্গা ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে। গতকাল বিকাল চারটায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে তারা এই বিদায়ী শুভেচ্ছা জানিয়ে তারা শুভেচ্ছা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজী বজলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি হাজী রায়হান উদ্দীন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মোতালেব, কোষাধ্যক্ষ আবিদুদ্দোজা, নির্বাহী সদস্য আব্দুল মালেক, হায়দার আলী, নাসির উদ্দীন, আশরাফুল আলম, হাজী ইদ্রিস আলী, শহিদুল ইসলাম প্রমুখ।
