মেহেরপুর জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

আপলোড তারিখঃ 2018-10-03 ইং
মেহেরপুর জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: ৩দিন ব্যাপি (০৪-০৬অক্টোবর) ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকালে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন মেলার বিভিন্ন তথ্য উপস্থাপন করে বক্তব্য রাখেন। এসময় এনডিসি রাকিবুল হাসান, সহকারী কমিশনার সুজন কুমার দাস, পৌরসভার প্যানেল মেয়র শহিনুর রহমান রিটনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উন্নয়ন মেলাতে ৭৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং বিগত ১০ বছরের উন্নয়ন চিত্র প্রদর্শন করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)