ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: চুয়াডাঙ্গার নবগঠিত নেহালপুর ইউনিয়ন কৃষকলীগের ৭নং ওয়ার্ড কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের দোস্ত গ্রামের মাঝপাড়ার সাদেক আলীর দোকান সংলগ্ন স্থানে কমিটি গঠনকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় নবগঠিত নেহালপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ও বেগমপুর ইউপি সদস্য জিল্লুর রহমান জুলমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে আলোচনা করেন ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সহ-সভাপতি হাশেম গাজী, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক আলী আকবার, দপ্তর সম্পাদক আলীহিম, ৬নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মফিজ মল্লিক, সাধারণ সম্পাদক মজিবর রহমান, আব্দুল্লাহ প্রমুখ। এসময় সভাপতি জিল্লুর রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া কৃষকলীগ। জেলার নবগঠিত নিহালপুর ইউনিয়নের সকল ওয়ার্ডে এ সংগঠনটি শক্ত ও মজবুত করতে আমরা ইউনিয়ন নেতৃবৃন্দ নিরালসভাবে কাজ করে যাচ্ছি। যাতে আগামী সংসদ নির্বাচনে উক্ত ইউনিয়নে কৃষকলীগের ব্যাপক ভূমিকা থাকে। আলোচনা শেষে উপস্থিত সকলের সম্মতি ক্রমে নবগঠিত নেহালপুর ইউনিয়ন কৃষকলীগের ৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে বাবু মোল্লাকে সভাপতি ও করিম খাঁ'কে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি নূর হক, সহ-সাধারণ সম্পাদক মোতালেব প্রধান, সাংগঠনিক সম্পাদক ইয়াদ আলী, যুগ্ম-সম্পাদক মিনত আলী ভুঁইয়া, সহ-যুগ্ম সম্পাদক কাশেম, দপ্তর সম্পাদক সুরুজ প্রধান, সদস্য শহর আলী, দিদার মন্ডল, আনছার আলী, গাফ্ফারসহ ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
