চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা ও সদর ফাঁড়ি পুলিশের অভিযান

আপলোড তারিখঃ 2018-10-02 ইং
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা ও সদর ফাঁড়ি পুলিশের অভিযান ছবির ক্যাপশন:
ইয়াবা ও গাঁজাসহ তিন মাদকব্যবসায়ী আটক নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩শ’ ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১শ’ গ্রাম গাঁজা। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানায় থানা পুলিশ। আটককৃতরা হল- ঝিনাইদহ জেলার জাকির হোসেন (৩৮), চুয়াডাঙ্গা সাতগাড়ী এলাকার আজিমুদ্দীন ম-ল (৫৫) ও আলমডাঙ্গা চিৎলা গ্রামের আব্দুর রাজ্জাক (৪০)। `` পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই আশরাফুল ইসলাম ও এএসআই সহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর আকন্দবাড়ীয়া বাজারে যাত্রী ছাউনির সামনে অভিযান পরিচালনা করেন। এসময় একটি চলন্ত ভ্যান থামিয়ে আটক করা হয় ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার বামন্দাহ গ্রামের ইবাদত হোসেনের ছেলে জাকির হোসেনকে। উদ্ধার করা হয় ৩শ’৫পিস ইয়াবা ট্যাবলেট। অপরদিকে, গোয়েন্দা পুলিশের এসআই ওহিদুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স চুয়াডাঙ্গা শহরতলী দৌলতদিয়াড় সদর আলীর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয় আলমডাঙ্গা চিৎলা গ্রামের আনছার মোল্লার ছেলে আব্দুর রাজ্জাককে। এছাড়ও চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির টিএসআই মুহিতুর রহমানসহ সঙ্গীয় ফোর্স সাতগাড়ী পুরাতন পাড়ায় অভিযান চালান। এসময় আটক করা হয় একই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা মৃত সাফেজ উদ্দীন ম-লের ছেলে আজিমুদ্দীনকে। পরে আটককৃত এসকল মাদকব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়য়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানায় থানা পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)