ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয় গ্রামে ক্বওমী মাদ্রাসা এলাকায় নাশকতার প্রস্তুতি মামলায় চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক এমপি মৃত মাওলানা হাবিবুর রহমানের জামাতা সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের ইছাহককে (৫৪) আটক করেছে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ। গতকাল সোমবার রাত ৯টার দিকে সরোজগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়। পরে আটককৃত আসামীকে সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ। জানা যায়, গত মাসের ১২ তারিখ চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামে ক্বওমী মাদ্রাসার সামনে বেশ কিছু লোক নাশকতামূলক কর্মকা- করার উদ্দেশ্যে একত্রিত হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করে। একই সাথে উদ্ধার করা হয় ৫টি বোমা সাদৃশ্য বস্তু। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। মামলাতে কয়েকজনকে পলাতক দেখিয়ে ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়। সরোজগঞ্জ বোয়ালিয়া গ্রামের মৃত ইছমাইল মিয়ার ছেলে ইছাহক একই মামলার আসামী। গতকাল রাতে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের এসআই গোকুল চ›ঁদ্র অধিকারী গোপন সাংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ বাজার থেকে তাকে আটক করেন। পরে আটককৃত আসামীকে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আজ তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।
